আজ বামনী ডিগ্রি কলেজে একটি অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সম্মানিত শিক্ষক ও অভিভাবক জনাব এ. এস. এম. কামাল উদ্দিন স্যার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)—এর বিদায় উপলক্ষ্যে কলেজের সকল শিক্ষকবৃন্দ সম্মিলিতভাবে ফুল ও ক্রেস্ট প্রদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আইসিটি বিষয়ের প্রভাষক জনাব আলী হোসেন মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক সাহিদা আফরোজ এবং হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক হেল্লাল উদ্দিন। তাঁদের সুচিন্তিত ও মর্যাদাপূর্ণ উপস্থাপনা অনুষ্ঠানের সৌন্দর্য ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক উপাধ্যাক্ষ প্রফেস্রর মোহাম্মদ আব্দুর রহিম, এবং বামনী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আব্দুল হাই সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব এ. টি. এম. ফিরোজ আলম আজাদ। জনাব কামাল উদ্দিন স্যারের নিষ্ঠা, নেতৃত্ব ও আন্তরিক সেবা প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণার এক স্থায়ী উৎস হয়ে থাকবে। যদিও তিনি তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, তাঁর দিকনির্দেশনা, মূল্যবোধ ও স্মৃতি বামনী ডিগ্রি কলেজ পরিবারের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। একই দিনে কলেজে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ স্যার আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। অতীতের প্রতি সম্মান, বর্তমানের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতি আশার প্রতিফলন—এই তিনটি বিষয়ই আজকের দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।





আজ বামনী ডিগ্রি কলেজে একটি অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের সম্মানিত শিক্ষক ও অভিভাবক জনাব এ. এস. এম. কামাল উদ্দিন স্যার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)—এর বিদায় উপলক্ষ্যে কলেজের সকল শিক্ষকবৃন্দ সম্মিলিতভাবে ফুল ও ক্রেস্ট প্রদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আইসিটি বিষয়ের প্রভাষক জনাব আলী হোসেন মানপত্র পাঠ করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক সাহিদা আফরোজ এবং হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক হেল্লাল উদ্দিন। তাঁদের সুচিন্তিত ও মর্যাদাপূর্ণ উপস্থাপনা অনুষ্ঠানের সৌন্দর্য ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক উপাধ্যাক্ষ প্রফেস্রর মোহাম্মদ আব্দুর রহিম, এবং বামনী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আব্দুল হাই সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব এ. টি. এম. ফিরোজ আলম আজাদ।

জনাব কামাল উদ্দিন স্যারের নিষ্ঠা, নেতৃত্ব ও আন্তরিক সেবা প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণার এক স্থায়ী উৎস হয়ে থাকবে। যদিও তিনি তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, তাঁর দিকনির্দেশনা, মূল্যবোধ ও স্মৃতি বামনী ডিগ্রি কলেজ পরিবারের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

একই দিনে কলেজে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ স্যার আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অতীতের প্রতি সম্মান, বর্তমানের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতি আশার প্রতিফলন—এই তিনটি বিষয়ই আজকের দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।