বামনী ডিগ্রি কলেজের উচ্চতর গনিত বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক জনাব মোঃ সিদ্দিকুর রহমানের অবসরকালীন বিদ্যায়!
আজ বামনী ডিগ্রি কলেজ আরেকজন ডায়মন্ডকে হারাচ্ছে। কলেজের উচ্চতর গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জনাব মো: সিদ্দিকুর রহমান স্যার তাঁর অবসর গ্রহণের মাধ্যমে আজ শেষ কর্মদিবস সম্পন্ন করলেন। এ উপলক্ষে বামনী ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে একটি আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র কলেজের একজন শিক্ষক ও স্যারের সহকর্মী হিসেবে এমন একজন নিষ্ঠাবান, সৎ ও প্রজ্ঞাবান শিক্ষকের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে একাডেমিক দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তিনি প্রতিষ্ঠান ও অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর প্রভাব রেখেছেন।
এই বিদায় কোনো শেষ নয়; বরং স্যারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন স্যারকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময়, কল্যাণময় অবসরজীবন দান করেন।